ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে বন্যপ্রাণী উৎসব 

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৩ মার্চ ২০২০
চবিতে বন্যপ্রাণী উৎসব 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘পৃথিবীর সকল প্রাণী বেঁচে থাকুক’ এ প্রতিপাদ্যক ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।’

মঙ্গলবার সকাল ১০ টায় চবি বিজ্ঞান অনুষদ সংলগ্ন লেকের পাড়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস- ২০২০ উপলক্ষে মুজিববর্ষ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বন্যপ্রাণী উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।


চবি প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে এ উৎসব আয়োজন করা হয়।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনভূমির পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাসযোগ্য এ সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখতে সংরক্ষণসহ সব বন্যপ্রাণী রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন,বন-জঙ্গলের শোভা বর্ধনকারী অন্যতম জীব হলো বন্যপ্রাণী। এ বন্যপ্রাণীকে বন-জঙ্গলে সুন্দর দেখায়। স্বভাবগত কারণে এদের অধিকাংশ অত্যন্ত নিরীহ। তাই সৃষ্টির সেরা জীব মানুষকে এদের প্রতি সদয় হওয়া একান্ত কর্তব্য।  একশ্রেণির অর্থলিপ্সু অবিবেচক মানুষ এদেরকে নির্বিচারে হত্যা করার ফলে জীব-বৈচিত্র্য তথা প্রাণীকূল আজ বিলুপ্তির পথে। এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে বন্যপ্রাণীরা অচিরেই বন-জঙ্গল শূণ্য হয়ে পড়বে। 

চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শওকত আরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. ফরিদ আহসান। বিশষ অতিথির বক্তব্য রাখেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক এবং চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন সিকদার।

এছাড়া অনুষ্ঠানে চবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
    
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরশাদ ও নুফরাত জাহান নোভা। 

ডেইলি-বাংলাদেশ/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!